JANABO অর্ডার

Happiness — JANABO-র ভিত্তি

প্রযুক্তি খবর পৌঁছে দেয়; কিন্তু বিপদে এগিয়ে আসে মানুষ। তাই JANABO-র প্রতিটি পার্টনার Happiness প্রশিক্ষণ নিয়ে এই অঙ্গীকার করেন।

আমাদের অঙ্গীকার

যিনি মানুষকে মানুষ হিসেবে সম্মান করেন না, নিজের সম্প্রদায়ের বাইরের মানুষকে ছোট চোখে দেখেন, তাঁকে আমরা পার্টনারশিপ দিই না — সারা দেশে একজন পার্টনার থাকলেও। প্রশিক্ষণের পরও কেউ এই অঙ্গীকার ভাঙলে পার্টনারশিপ বাতিল হয়।

বিনামূল্যের ৫ স্তরের কোর্স

গ্রাহক, পরিবার ও কমিউনিটির সবার জন্য ফ্রি।

  1. স্তর ১

    মানুষ সবার আগে

    ধর্ম, রাজনীতি বা বিশ্বাস ভিন্ন হলেও প্রতিটি মানুষকে সম্মান করা।

    ফ্রি
  2. স্তর ২

    সহমর্মিতা ও শোনা

    অন্যের অবস্থা বোঝা, মন দিয়ে শোনা, তাড়াহুড়ো করে বিচার না করা।

    ফ্রি
  3. স্তর ৩

    নিরাপদে সাহায্য

    বিপদে দ্রুত এগিয়ে আসা — কিন্তু নিজে নিরাপদ থেকে, প্রয়োজনে সঙ্গে সঙ্গে 999 / পুলিশ / অ্যাম্বুলেন্স।

    ফ্রি
  4. স্তর ৪

    গোপনীয়তা ও সম্মতি

    অন্যের ছবি, ভিডিও ও তথ্য অনুমতি ছাড়া দেখা বা ছড়ানো নয়।

    ফ্রি
  5. স্তর ৫

    কমিউনিটি ও সুখের অনুশীলন

    কৃতজ্ঞতা, একে অপরকে সাহায্য ও সুখী সমাজ গড়ার দৈনন্দিন অভ্যাস।

    ফ্রি

পার্টনারদের জন্য

  1. Happiness Partner সার্টিফিকেশন

    উদ্যোক্তা ও পার্টনারদের জন্য: সেবা-নৈতিকতা, Help Desk পদ্ধতি, গোপনীয়তা, ব্যবসার সততা ও মূল্যায়ন।

    ফি: যোগাযোগ করুন

অন্য কোনো স্বীকৃত Happiness প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকলে সেই সার্টিফিকেটও গ্রহণযোগ্য।

লাভের ৫% Happiness-এর জন্য

JANABO-র লাভের ৫% দেওয়া হবে Jitao Foundation-কে, যারা মানুষকে সুখী ও সহমর্মী হতে শেখায়।

দক্ষিণ এশিয়ার প্রথম Happiness City

ঢাকার পূর্বাচলে, তুরাগ নদীর কাছে দক্ষিণ এশিয়ার প্রথম Happiness City হিসেবে পরিকল্পিত একটি শহরের সঙ্গে JANABO-র পার্টনারশিপের আলোচনা চলছে।

চুক্তি হলে সেখান থেকে JANABO যে ছাড় পাবে, তার ১% রেখে বাকি পুরোটা দেওয়া হবে সার্টিফাইড Happiness প্রশিক্ষণ নেওয়া JANABO গ্রাহক ও পার্টনারদের। যেমন ৫% ছাড় পেলে ৪% আপনার।

পার্টনারশিপ এখনো নিশ্চিত নয়; নিশ্চিত হলে এখানে জানানো হবে।