গোপনীয়তা নীতি
সংক্ষেপে
আমরা শুধু সেটুকু তথ্য নিই যা সেবা দিতে লাগে। আপনার ক্যামেরার ভিডিও, অবস্থান বা সতর্কবার্তার তথ্য কখনো বিজ্ঞাপন বা marketing-এ ব্যবহার হয় না, বিক্রিও হয় না।
কী তথ্য নিই
ফর্ম (অর্ডার, পার্টনার আবেদন, পরামর্শ, কোর্স ভর্তি): নাম, মোবাইল, ইমেইল (দিলে), শহর/এলাকা, আপনার বার্তা ও কী কিনতে চান।
JANABO account: নাম, মোবাইল, ইমেইল (দিলে), শহর, Happiness অঙ্গীকার দিয়েছেন কি না, কোর্সের অগ্রগতি। Password কখনো সরাসরি রাখা হয় না — শুধু একমুখী hash, যা থেকে password বের করা যায় না।
JANABO Legacy: আপনার মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠান, ঘোষণার পূর্ণ লেখা, সম্মতির সময় ও IP ঠিকানা — যাতে পরে প্রমাণ করা যায় ঘোষণাটি আপনিই দিয়েছেন।
ডিভাইস ও ভিডিও: আপনার ক্যামেরা ও ডিভাইসের তথ্য JANABO অ্যাপ ও তার ক্লাউড সেবায় থাকে। আপনার অনুমতি ছাড়া JANABO কর্মী, পার্টনার বা Help Desk আপনার ভিডিও দেখেন না।
ওয়েবসাইট ব্যবহারের হিসাব
কতজন এসেছেন ও কোন পাতা দেখেছেন, তা গোনা হয় কোনো cookie ছাড়া, আপনার IP ঠিকানা সংরক্ষণ না করে। প্রতিদিন বদলানো একটি একমুখী কোড দিয়ে শুধু সংখ্যা গোনা হয়; একই মানুষকে দিনের পর দিন চেনা যায় না। এই হিসাব ৯০ দিন পর মুছে যায়।
কেউ রেফারেল লিংকে (?ref=…) এলে শুধু সেই কোডটি একটি cookie-তে কিছুদিন (সাধারণত ৩০ দিন) মনে রাখা হয়, যাতে পরে অর্ডার করলে লিংকদাতা তাঁর commission পান। এতে আপনার কোনো ব্যক্তিগত তথ্য থাকে না।
কার সঙ্গে তথ্য যায়
Piniola CRM: আপনি সম্মতি দিলে শুধু ফর্মের তথ্য (নাম, যোগাযোগ, আগ্রহ) আমাদের যোগাযোগ ব্যবস্থায় যায়, যাতে আমরা আপনাকে ফোন বা বার্তা দিতে পারি। ডিভাইস, অবস্থান বা সতর্কবার্তার তথ্য কখনো যায় না।
ওয়েবসাইটের chat: chat-এ যা লেখেন, তা Piniola-র chat ব্যবস্থায় যায়।
WhatsApp: আপনি JANABO-র WhatsApp নম্বরে বার্তা পাঠালে তা Meta-র WhatsApp Business ব্যবস্থার মাধ্যমে আমাদের Piniola inbox-এ আসে, যাতে আমরা বা আমাদের AI সহকারী উত্তর দিতে পারি। আপনার নম্বর ও বার্তা শুধু আপনাকে সেবা দিতে ব্যবহার হয়, বিক্রি হয় না। বার্তা মুছে ফেলতে চাইলে WhatsApp-এ বা যোগাযোগ পাতা থেকে জানান।
অনলাইন পরিশোধ: পরিশোধ হয় EPS (Easy Payment System)-এর নিরাপদ পাতায়। EPS-কে অর্ডার নম্বর, নাম, মোবাইল ও টাকার পরিমাণ দেওয়া হয়; আপনার কার্ড বা wallet-এর তথ্য JANABO পায় না।
রেফারেল ও নেটওয়ার্ক: Affiliate শুধু দেখেন তাঁর লিংক থেকে অর্ডার এসেছে কি না (নামের প্রথম অক্ষর ও আংশিক লুকানো নম্বর)। আপনার অর্ডার যে পার্টনার বসাবেন ও যে Agent নিয়েছেন, তাঁরা সেবা দিতে আপনার নাম, নম্বর ও ঠিকানা দেখেন।
Backup: তথ্য হারানো ঠেকাতে database-এর encrypted কপি Backblaze নামের ক্লাউড storage-এ (বাংলাদেশের বাইরে) রাখা হয়। Encryption-এর চাবি শুধু আমাদের কাছে, তাই Backblaze তথ্য পড়তে পারে না।
আইনানুগ আদেশ: আদালত বা আইনানুগ কর্তৃপক্ষের লিখিত আদেশ ছাড়া কারও ভিডিও বা তথ্য কাউকে দেওয়া হয় না। Legacy-তে মনোনীত ব্যক্তিও যাচাই ও আইনি কাগজ ছাড়া ভিডিও পান না।
শিশুদের তথ্য
শিশুদের ডিভাইস অভিভাবক নিজের account থেকে চালান। শিশুর অবস্থান বা ছবি শুধু অভিভাবক ও তাঁর অনুমতি দেওয়া মানুষ দেখতে পান।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, ভুল ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতা থেকে অনুরোধ পাঠান। Account-এর তথ্য ও password আপনি নিজেই "আমার account" থেকে বদলাতে পারেন।
নিরাপত্তা
সব সংযোগ HTTPS-এ। Admin প্যানেলে দুই-ধাপ যাচাই আছে এবং update, backup খোলা বা গোপন চাবি দেখার মতো কাজে তা বাধ্যতামূলক; আর কে কখন কোন সংবেদনশীল তথ্য দেখেছে বা বদলেছে, তা লিখে রাখা হয়।
খসড়া
এই নীতি খসড়া। বাংলাদেশের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী আইনি পর্যালোচনার পর চূড়ান্ত হবে; বদলালে এই পাতায় জানানো হবে।
