Happiness — JANABO-র ভিত্তি
প্রযুক্তি খবর পৌঁছে দেয়; কিন্তু বিপদে এগিয়ে আসে মানুষ। তাই JANABO-র প্রতিটি পার্টনার Happiness প্রশিক্ষণ নিয়ে এই অঙ্গীকার করেন।
আমাদের অঙ্গীকার
মানুষ সবার আগে
ধর্ম, রাজনীতি বা বিশ্বাস যা-ই হোক — প্রতিটি মানুষকে সম্মান ও সমান আন্তরিকতায় সাহায্য।
বিপদে এগিয়ে আসা
কেউ সাহায্য চাইলে দ্রুত সাড়া — নিজে নিরাপদ থেকে; ঝুঁকি থাকলে সঙ্গে সঙ্গে 999 / পুলিশকে জানানো।
ক্ষতি নয়
কাউকে বিপদে ফেলা, হয়রানি, ধাওয়া বা জনসমক্ষে অভিযুক্ত করা নয়।
গোপনীয়তার সম্মান
অনুমতি ছাড়া কারও ছবি, ভিডিও বা তথ্য দেখা বা ছড়ানো নয়।
কমিউনিটির কথা ভাবা
নিজের গণ্ডির বাইরের মানুষকেও আপন ভাবা — একসঙ্গে নিরাপদ ও সুখী সমাজ।
যিনি মানুষকে মানুষ হিসেবে সম্মান করেন না, নিজের সম্প্রদায়ের বাইরের মানুষকে ছোট চোখে দেখেন, তাঁকে আমরা পার্টনারশিপ দিই না — সারা দেশে একজন পার্টনার থাকলেও। প্রশিক্ষণের পরও কেউ এই অঙ্গীকার ভাঙলে পার্টনারশিপ বাতিল হয়।
বিনামূল্যের ৫ স্তরের কোর্স
গ্রাহক, পরিবার ও কমিউনিটির সবার জন্য ফ্রি।
- স্তর ১
মানুষ সবার আগে
ধর্ম, রাজনীতি বা বিশ্বাস ভিন্ন হলেও প্রতিটি মানুষকে সম্মান করা।
ফ্রি - স্তর ২
সহমর্মিতা ও শোনা
অন্যের অবস্থা বোঝা, মন দিয়ে শোনা, তাড়াহুড়ো করে বিচার না করা।
ফ্রি - স্তর ৩
নিরাপদে সাহায্য
বিপদে দ্রুত এগিয়ে আসা — কিন্তু নিজে নিরাপদ থেকে, প্রয়োজনে সঙ্গে সঙ্গে 999 / পুলিশ / অ্যাম্বুলেন্স।
ফ্রি - স্তর ৪
গোপনীয়তা ও সম্মতি
অন্যের ছবি, ভিডিও ও তথ্য অনুমতি ছাড়া দেখা বা ছড়ানো নয়।
ফ্রি - স্তর ৫
কমিউনিটি ও সুখের অনুশীলন
কৃতজ্ঞতা, একে অপরকে সাহায্য ও সুখী সমাজ গড়ার দৈনন্দিন অভ্যাস।
ফ্রি
পার্টনারদের জন্য
অন্য কোনো স্বীকৃত Happiness প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকলে সেই সার্টিফিকেটও গ্রহণযোগ্য।
লাভের ৫% Happiness-এর জন্য
JANABO-র লাভের ৫% দেওয়া হবে Jitao Foundation-কে, যারা মানুষকে সুখী ও সহমর্মী হতে শেখায়।
দক্ষিণ এশিয়ার প্রথম Happiness City
ঢাকার পূর্বাচলে, তুরাগ নদীর কাছে দক্ষিণ এশিয়ার প্রথম Happiness City হিসেবে পরিকল্পিত একটি শহরের সঙ্গে JANABO-র পার্টনারশিপের আলোচনা চলছে।
চুক্তি হলে সেখান থেকে JANABO যে ছাড় পাবে, তার ১% রেখে বাকি পুরোটা দেওয়া হবে সার্টিফাইড Happiness প্রশিক্ষণ নেওয়া JANABO গ্রাহক ও পার্টনারদের। যেমন ৫% ছাড় পেলে ৪% আপনার।
পার্টনারশিপ এখনো নিশ্চিত নয়; নিশ্চিত হলে এখানে জানানো হবে।
