JANABO অর্ডার

শীঘ্রই আসছে • JANABO Legacy

আমার অবর্তমানে, আমার ভিডিও কে পাবে?

দুর্ঘটনা বা অঘটনে পুরো পরিবার না থাকলে, ঘরের ক্যামেরার ভিডিও হতে পারে সত্য জানার একমাত্র পথ। JANABO Legacy-তে আপনি আগেই ঠিক করে রাখবেন — সেই ভিডিও কে পাবে।

যেভাবে কাজ করবে

  1. মনোনীত ব্যক্তি বাছাই

    অ্যাপের ড্যাশবোর্ডে পরিবার, বন্ধু বা কোনো প্রতিষ্ঠান/সংগঠনকে বেছে নিন। তাঁদের নিজস্ব JANABO অ্যাকাউন্ট থাকতে হবে।

  2. লিখিত ঘোষণা

    "আমার অবর্তমানে অমুককে ভিডিও দেখার অধিকার দিলাম" — এই ঘোষণা ও গোপনীয়তা-চুক্তি আপনার নামে সংরক্ষিত থাকে, নিরাপদ ব্যাকআপসহ।

  3. যাচাইয়ের পর হস্তান্তর

    মৃত্যু বা অক্ষমতার প্রমাণ ও আইনি প্রক্রিয়া যাচাইয়ের পরই মনোনীত ব্যক্তি ভিডিও পাবেন। আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর বৈধ আদেশে কর্তৃপক্ষকেও দেওয়া হবে।

খরচ

মাসিক ক্লাউড বিলের সঙ্গে সামান্য অতিরিক্ত: ৩%, ৫%, ১০% — আপনার বেছে নেওয়া সংরক্ষণ-মেয়াদ অনুযায়ী। যেমন ৳১,০০০ বিলে ৩% হলে ৳১০৩০।

জেনে রাখুন